Slideshow


বসন্ত

রাজিব পাল

তুমি আসবেইতো, 

তোমারিতো আসার কথা,

বিভোর হয়ে নিদ্রায় ডুবে, 

ভুলেছি প্রেমের গাঁথা।

তুমি হাসবেইতো, 

তোমারিতো হাসার কথা,

ফাগুন বনের ডালে ডালে 

দুলছে চাঁদনী লতা।

ঝুলছে কৃষ্ণ চূড়ায় চূড়ায় 

চাঁপা পলাশের ভিড়ে,

নদীর কোণে বাঁশ বাগানে 

কোকিল টিয়ার নীড়ে।

তুমি ডাকবেইতো, 

তোমারিতো ডাকার কথা,

বন্ধু তোমার বুকে জড়িয়ে 

স্বপ্ন দেখাকি বৃথা!

গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্তে 

সঞ্চিত যত ক্ষুধা,

শীতে আমার বুক কেঁপেছে, 

বলতে করেছি দ্বিধা।

বসন্ত তুমি বন্ধু ভালো 

তোমারিতো অপেক্ষা,

সাত রঙেতে রাঙাও এবার 

এইটুকুই করি ভিক্ষা।

No comments:

Post a Comment