দেবাশ্রিতা চৌধুরী
ভাতের পাতে চুল পড়লে সে ভাত ফেলে দিতে
শিখিয়েছিল গুরুজনেরা
মায়ের ভাগ তুলে দিয়ে অভুক্ত চোখের জল
সেদিন বুঝতে পারিনি
এখন পুনরাবৃত্তির ঘটনায় বলা যায় মনে মুখে
অন্য ভাষায় চুলের প্রতিশব্দ।তাহলে..
ঘটমান বর্তমান বলে কিছু নেই, আছে
পুনরাবৃত্তি
বর্তমান অতীত হলে ভবিষ্যতে হয়তো ঘটনা
একইরকম হতেও পারে অথবা অন্যরকম?
No comments:
Post a Comment