Slideshow


এখনো যাকে

সঞ্জীব দে

এখনও যাঁকে চেনা হলোনা 

জানাই হলোনা তাঁর নিগূঢ় রসায়ন 

তবুও এক আকাশ ভালবাসা

----- রোজ ছিটিয়ে দেয় আমার হৃদয়-বিছানায়! 

শয্যা আঁকড়ে ধরে রোজ এক পলকে টেনে নিই

 সব ঘ্রাণ ---

এক দীর্ঘ অনির্বচনীয় আবেশে 

  ঝরঝরে হেঁটে চলি পথ ----

এই পথ এই আবেশ মেখে চলতে চাই

অনন্তের পথে -----

No comments:

Post a Comment