চন্দন পাল
হাজারো বিষয় নিয়ে কবিতার ঢং,
বাক্য পেড়ে, শব্দ ছিঁড়ে, শিল্পী করে রং।
দ্রোহ-প্রেম, মান-অভিমান, বিরহ-যাতনা,
মা-মাটি, জাতি-ভাষা, নদী, সুখ,কামনা।
ফুল,পাতা, ঝর, ঝরনা, ভূগোল-বিজ্ঞান,
নারী, বারি, পশু-পাখি, দেশ-দশ, জ্ঞান।
প্রতিপদে দশখান, এখনো তো রচেনি!
শিল্পী আধা হয়ে আছি, কবিতা কি বুঝেনি।
No comments:
Post a Comment