সম্পা বৈদ্য
আমার জানালা আছে,
শুধু একটা জানালা।
ঐ জানালা দিয়েই শীত,বসন্ত, শরত,হেমন্ত দেখি।
ঐ জানালা দিয়ে আমি পৃথিবী দেখি!
আমি দেখি কোন এক নারীর লেখা কয়েকশ শতাব্দীর ইতিহাস!
গ্রীষ্মে নারীর দগ্ধ হয়ে তলিয়ে যাওয়ার কাহিনী।
গত শতাব্দীর ইতিহাস পড়ে জানলাম,
কোন এক বৃষ্টির দিনে নবদম্পতি লড়াই করে বাঁচিয়ে রেখেছিল মিথ্যা ভালোবাসা।
আজ বেপরোয়া মেয়ে বন্ধিঘরে ককটেল পেগ গিলেছে কোল্ডড্রিঙ্কস্ বোতলে।
এই জানালায় বসেই কেঁদেছিল বন্ধ্যা নারী।
সদ্যবিবাহিতা মাঝে মাঝে জানালা থেকে হাত বাড়ায়,
পলাশ ফুলের মালা দেখলে।
এমন বসন্তের দুপুরে শালবনের মাদকতায় ডুবে যায় সে,
যদি ভুল একটু বৃষ্টি ঝরে।
আমি নিরন্তর চেয়ে দেখি সভ্যতার ইতিহাস।
No comments:
Post a Comment