বিপুলকান্তি চক্রবর্তী'র ধারাবাহিক কবিতা
পর্ব : এক
অসমাপ্ত কথা
গ্রীষ্মের সকালে অসমাপ্ত কথা নিয়ে ছাদের একদিকে দাঁড়িয়ে ভাবছি
তবে ভাঙাই সকল সাধনা
আবার যদি কখনো অবহেলায় ভেঙে দিয়ে যায়
আকাশভরা জ্যোস্নাপ্লাবিত ঘর
যদি গনগনে দুপুরে সুতনুকা বাতাস না বয়
মহাসড়কের অসফল্টে ফেঁসে যাওয়া ভিন্ন সময়ে
শুধু মাত্র একটি দীর্ঘশ্বাস ই থাকে
এ জগত জোড়া যেনো সত্যিকারের হৃদয়হীনতা ভরা
তবে মহাবৃত্তে অজানা অন্ধকার ই থাকবে চিরদিন।
আমি জানবো এখন সব ভাঙা
অন্তরের মধ্যে রিক্ততা চিরন্তন,সামান্য অনুভূতি নেই
বিলাসের শিখরে দাঁড়িয়ে আছে ঘুনেভরা দিন
আর বুকের ভিতর দাউ দাউ করে জ্বলছে সন্তাপ
কোথাও এমন হলে বুকে কিশোর মনের ভাবনটাই বিনষ্টির পথে এগিয়ে যাবে
কিন্তু আর এক তুচ্ছ ব্যাপার মনটার
কি দিয়ে প্রস্তুত হতে হবে প্রচ্ছন্ন আঘাতে
আজও অধিক বিশ্বাসেই ভালোবেসে ফেলি মহাসড়কের প্রতিটা ছায়া
মুখাবয়বে দংশনের চিহ্ন সুস্পষ্ট নয়
আকাশ ও পৃথিবীর বিলাসি মূল্যে হতভাগ্য মনুষ্য জীবন
এইরকম,তুচ্ছ,সামান্য অসমাপ্ত কয়েকটি কথা সামনের দিকে এগিয়ে আসে
অদৃশ্য,প্রচ্ছন্ন অথচ বিস্মিত এই দিগন্তে
পরস্পরের কাছে অপরিচিত চিরদিন,চিরকাল।
No comments:
Post a Comment