আমার রবীন্দ্রনাথ
সৌরভ শীল
কাল ভোরে স্বপ্নে এসেছিলেন তিনি
স্পষ্ট অবশ্য দেখতে পায়নি
ঝাপসা চোখে কে যেন দাঁড়িয়ে
বলছে শোন রে খোকা কত আর থাকবি ঘুমিয়ে,
আমি তখন জিজ্ঞেস করলাম
বলুন আপনি কে
ডাকছেন যে বড় আমাকে
বুড়ো লোকটা হেসে বলল আমি তোদের রবি ঠাকুরে
স্কুলের দেয়ালেতে যার ফটো আটকানো
সেই তুমি বুঝি।
আমি তো তোমায় চিনি নি তবে
গত বৈশাখে দেখেছিলেন কবে,
আচ্ছা ওইদিন টাই তোমার পূজো
তোমার ছবিতে মালা পরিয়ে ফুল দিয়ে তুমি সাজো
বলছি ঠাকুর
মা ও বলে বাবাও বলে
তুমি নাকি বিশ্ব জ্ঞানী
দিদির ওই গানের খাতায়
তুমি নাকি স্বরলিপি
আচ্ছা ঠাকুর ছড়া ছড়া সহজপাঠে
তুমিই বুঝি ছিলে
ঠাকুর তখন হেসে হেসে
ঘুম ভাঙলো চেয়ে দেখি রবির আলো
ঠাকুর তো নেই
কোথায় গেল কোথায় গেল
খুঁজে খুঁজে বেলা শেষ
সহজপাঠে মন দাও
তবে হবে মস্ত মানুষ
তবেই হবে বেশ।
No comments:
Post a Comment