২২শে শ্রাবণ
প্রসেনজিৎ রায়
তোমার বিশাল আকাশে চেয়ে চেয়ে আমি স্তম্ভিত,
বিস্মিত আমি তোমার স্বর্ণালী সৃষ্টিধারায় ...
তোমার চকিত যুগান্তরী সব সাহিত্যসম্ভারে...
আমার নীরবতা ক্ষণে ক্ষণে মুগ্ধতার গান গায়।
তোমার কাব্যিক রসের বারবার হৃদয়ে ক্ষরণে,
আছ লাগে আমার কৈশোর থেকে থেকে যৌবনবেলায়,
তোমার মন জুড়ানো সংগীতের জীবন্ত মূর্ছনায়,
ঠিকানাহীন পথিকও তার প্রেমিকার আঁচলখানি চায়।
তোমার গল্প সম্ভারে সাজে গোধূলির কাছের সাহিত্য,
বিস্মৃত গল্পও শিশুর কল্পনায় মানসচক্ষে রূপ পায়,
তোমার নাটকের প্রেমে পড়ে ভিখারী থেকে রাজা,
তারপর রঘুপতির চরিত্রে তোমার অভিনয়সত্ত্বাও রূপ পায়।
তোমার গীতাঞ্জলী সোনার তরী বেয়ে বাঙালীর গৌরব বাড়ায়,
তোমার লেখনী জগতের নিয়মে থামে শেষ কবিতায়,
নোবেল বিজয়ী, ভারতভাস্কর ,বিশ্বকবির লালিত শান্তির বাণী,
অভুক্ত জীবনযোদ্ধা সুকান্তকেও কলমখানি ধরায়।
No comments:
Post a Comment