Slideshow


কবিতা

আগুন জ্বলে দূরে

অমলকান্তি চন্দ


তোমরা কভু শান্ত থাকো, অনেক সময় চেঁচাও

অসভ্য সব মুখের ভাষা,

আকাশ ভাঙ্গে গর্জে মেঘে,কথায় কথায় প্যাঁচাও।

প্যাঁচ জানে না ভ্রুণ পাখিটা, দু'চোখ মেলে দেখে

মূর্তি মানব দানব তারা

লাইন দিয়েছে কে কে?

শোষক দেখে দাঁড়িয়ে দূরে, কথায় কথায় ঘোষক

সবাই তারা আঙুল নাড়ে,বাজার হাটে ভীড়ের মাঝে,

সুরত দেখায় ঠাঁটে,

দু'নলা সব ঝুলিয়ে পিটে, ফিসফিসিয়ে আওয়াজ আসে,

শব্দগুলো ঘোড়ায় চড়ে,পা টিপেতো হাঁটে

চোরা গলির খন্দখানা

উপদ্রুত সবাই জানে, রক্তচোষা মশকগুলো,

পাখায় পাখায় উড়ে,

চোখগুলো সব নেতিয়ে পড়ে, জিওল ভাতের ঘোরে।


তোমরা কভু শান্ত থাকো, আগুন জ্বলে দূরে।

No comments:

Post a Comment