আত্মঘাতী শব
সপ্তশ্রী কর্মকার
যান্ত্রিক ভোগ বিলাসী মন ছোঁয়া উচ্চ ইচ্ছে,
যখন সৃষ্টির উল্লাসে চিৎকার গলা ফেটে কাঁদে।
নদীতটের বালুতে তখন ছাইচাপা সিলিকা,
প্রতিক্রিয়া ব্যক্ত করে নতুন জীবনের অগ্রগতি।
শুঁয়োপোকারা জ্ঞান উজারে ব্যস্ত সব্জিতে, গুণিতকে কল্পিত মৃত্যুর কাফনহীন কবর।
রাসায়নিক ধোঁয়াশার ভীড়ে শতাব্দীর অচেনা মুখ,
অদল বদল করছে ঠোঁটের চুমুতে প্রেম নিবেদন।
শিহরণের অকাল পড়া ক্লান্ত পাঁজরের বুক,
তীব্র ইচ্ছায় মাতাল হয়ে খুঁজতে সঙ্গী।
রগচটা পুরুষটা তখন ধীবরীর জালে শয্যা,
প্রত্যাখানে দুমড়ে মুচড়ে আত্মঘাতী হয়ে শব।
রাশিচক্রে রাহুর গ্রাসে সর্বোচ্চ শাস্তি ছিল মৃত্যু ,
শ্মশান ঘরের বাস্পের হার উচ্চ তাপমাত্রায়।
No comments:
Post a Comment