Slideshow


এক মুঠো ছাই

চয়ন সাহা

তোমরা দেখোনি কত কাল আমার দুচোখে ক্লান্তি নেই,

শরীরের চামড়ায় ভাঁজ পড়েছে!একটা সময়ে এই কাঁধে চেপেই সুদূর পাড়ি দিতো, 

আজ আর ভার বইতে সামর্থ্য নেই সেই কাঁধে, 

শিরদাঁড়া বেঁকেছে বয়সের ভাড়ে,

খুড়িয়ে খুড়িয়ে হাঁটছি এত কাল 

তবুও দুচোখে ক্লান্তি নেই।


অজস্র চোখের জলের বিনিময়ে পেয়েছি, 

জননীর তপ্ত দেহের ঘ্রাণ আর কোমল স্পর্শ, 

কী করে নগ্ন হতে দিতাম সেই জননীকে;

হস্তিনাপুরের রাজসভায়!

কী করে সইতে পারতাম দাসত্ব চাপিয়ে নিক;

আমার খুড়িয়ে খুড়িয়ে  ঝুকে চলা কাঁধে!

আমার বসন্ত হারিয়েছে যেখানে!

সেখানে........

তাই জঠরের কুটির থেকে বেড়ে ওঠা অংশটুকু;

উৎসর্গ করলাম সেই জননী পদতলে।


যৌবন সুধা বিলিয়ে দিয়েছি উজার করেছি স্বপ্ন,

হারিয়েছি কতো ইচ্ছে শুধু তার অপেক্ষায়,

অবশেষে ফিরলো সে কাফনে কফিন বন্দি হয়ে,

দু'হাতে বুকে জড়িয়ে নিলাম;

তার এক মুঠো ছাঁই।

No comments:

Post a Comment