Slideshow


 জাগ্রত স্বপ্ন

 শব্দ শ্রমিক 

স্বপ্ন কে পারেনি ওরা মারতে,

চেষ্টা করেছিল, এখনও করে চলেছে।

কিন্তু স্বপ্ন মরেনি ।


স্বপ্ন বেঁচে আছে,বিপ্লবীর রক্তে ভেজা লাল মাটির ধুলোয়, 

স্বপ্ন বেঁচে আছে, জেলের খুপরির প্রতিটা ইটের কোনায়।


স্বপ্ন বেঁচে আছে, মিছিলের রক্তাক্ত পায়ে মারানো প্রতিটা ঘাসের ডগায়, 

স্বপ্ন ছড়িয়ে পড়ছে, গ্রামে গঞ্জে কৃষকের কাস্তে ও ধানের শিষে।


স্বপ্ন ছড়িয়ে পড়ছে , কাজ হারানো প্রতিটা পরিযায়ী শ্রমিকের রক্ত গরম আগুন রোষে, 

স্বপ্ন ছুঁয়েছে তোমায়,আমায়,ছুঁয়েছে প্রতিটা ছাত্র, যুবক, মহিলা ও পুরুষে।

মিথ্যা স্বপ্নের আলো জ্বেলে অন্ধ রাজা রাণী আজ সিংহাসনে বসে।


স্বপ্ন জাগছে কবির কল্পনায় ও তাঁর হাতের কলমের ডগায়,

স্বপ্ন ভেসে উঠছে মিছিলের মুখ পত্রিকার পাতায় পাতায়।


তাই স্বপ্ন মরেনি,

নিপীড়িত মগজে স্বপ্ন জাগ্রত, 

স্বপ্নের বাস্তব ওই আগত। 

স্বাধীনতার স্বপ্নের পথে আমরা সবাই আজ একত্রিত।

2 comments:

  1. ভীষণ ভালো লাগলো কবি।

    ReplyDelete
  2. চমৎকার, অসাধারণ লেখনী। মন ছুঁয়ে গেল।

    ReplyDelete