Slideshow


 সম্পাদকীয় কলম 

"স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চাই বল কে বাঁচিতে চাই "

কবি রঙ্গলাল বন্দ‍্যোপাধ‍্যায়ের সেই বিখ‍্যাত লাইন কে না জানে?স্বাধীনতা দিবস মানেই রক্তের বিনিময়ে পাওয়া অমৃত। "তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব" নেতাজি সুভাষ চন্দ্রের এই আহ্বান আজও মনে করিয়ে দেয় স্বাধীনতা তথা শোষণের  বিরুদ্ধে মুক্তির আন্দোলন।ক্ষুদিরামের আত্মত‍্যাগ স্বাধীনতা যোদ্বাদের প্রাণপণ সংগ্রাম রবীন্দ্রনাথের চারঅধ‍্যায় নজরুলের অগ্নিবান রচনা বঙ্কিমের আনন্দমঠ  সমস্ত কিছুই আজ থেকে দুইশ বছর আগের স্বাধীনতার অঙ্কোরোদগমের ইতিহাস।

  আজ আমরা গর্বের সাথে সেইসব বীরদের স্মরণ করছি। পাশাপাপাশি স্মরণ করছি তাদের যে সমস্ত বীর জওয়ানেরা সীমান্তে দাড়িয়ে আমাদের রক্ষা করে যাচ্ছেন। বলতে দ্বিধা নেই স্বাধীনতা দিবস সম্পর্কে যত বেশি বলা বা লেখা হবে তত বেশি ই মনের মধ‍্যে একটা আগুন জ্বলে উঠে। একটা উচ্ছাস ভারতবাসী পেরেছিল। গর্ব হয়। আজ মুক্তির দিন স্বাধীনতার দিন আজকে উৎসবের দিন স্মরণের দিন।পাশাপাশি প্রতিজ্ঞা করার দিন যে সমস্ত বীর শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের যোগ‍্য সম্মান রক্ষার দিন। ভারতবাসী হিসেবে জগতের শ্রেষ্ট আসনে ভারতের স্থান প্রতিষ্ঠা করার জন‍্য সংকল্প নেওয়ার দিন।

মিছিলের মুখের এই সংখ‍্যায় যারা লেখা দিয়েছেন তাদের প্রতি রইল শুভেচ্ছা। আপনাদের সহযোগিতায় মিছিলের মুখ সাহিত্য পত্রিকা এগিয়ে যাবে এই প্রত‍্যাশা রাখি।

ধন‍্যবাদ ...

দিপ্সী দে (সম্পাদিকা)

মিছিলের মুখ সাহিত্য পত্রিকা

আগরতলা,পশ্চিম ত্রিপুরা

No comments:

Post a Comment