Slideshow


 মৃত্যুঞ্জয়

সম্পা বৈদ্য

এত মৃত্য,এত ভয়,এত জরা!

এত সংশয়,এত হিংসা

এত পরাজয়, এতো ঘৃনা?

এত লোভ,এত লালসার চাদর!


এত ক্লান্ত কেন আমি?

এত অস্থির কেন আজ?

আদৌ কি বেঁচে আছি 

ভয়ের উর্ধ্বে?

পরাজয়ের উর্ধ্বে?    

হিংসার  উর্ধ্বে?


আদৌ কি বেঁচে আছি

বাঁচার উর্ধ্বে?

নাকি শুধু বাঁচার তাগিদে? 

খুঁজছি জীবনের মানে!

No comments:

Post a Comment