Slideshow


 শূন্যতা 

 সুমনা রায় 

 সন্ধ্যার অন্ধকার একটা স্রোতহীন 

নদী হয়ে বয়ে যায় 

গভীরতম অন্ধকারের দিকে।

দানা দানা কিছু দুঃখ ভাসে বাতাসে 

কিছু সুখ ভাসে জলে

বাতাস ও জলের কোলাজে জীবন্ত হয় 

বেদনাহত জীবনের আত্মীয়তা 

জলের সরলতায় ভেসে যাই 

কাছ থেকে দূরে, দূর থেকে কাছে 

ঘন শ্যাওলার আলিঙ্গনে

অনাবৃত হয় আকাঙ্খারা

শূন্য দৃষ্টি পড়ে থাকে 

গন্তব্যহীন পালের দিকে

শূন্যতাকে এতোটা আপন 

আগে কখনো মনে হয়নি

No comments:

Post a Comment