আংরার মতন জ্বলছে
বিল্পব উড়াং
বুকের ভিতর বহুৎ কাহানী আছে-
যিটা শুনলে হামদের ভিতরটা
আংরার মতন জ্বলে ওঠে।
হামরা কেউ সিদু-কানহুর জাতকুটুম
কেউ বিরসা মুন্ডার জাতকুটম
কেউ বা মঙ্গল পান্ডের জাতকুটুম।
স্বাধীন-নতার লড়াই করেছিল
মিন্তুক তেমন করে ইতিহাসের পাতায় লিখা নাইখে।
এখন জানে করে বুক আংরার মতন জ্বলে ওঠে।
সাচ্ কথা বলতেই হয়।
এমন কিছু মানুষ আছে
যারা ইচ্ছা করেই,হঁঃ -ইচ্ছা করেই বলব,হামদের ইতিহাসকে ঢাকায় করে রাখেছিল।
এইখিনে আসে হামদের পরিচয়--
এক সময় জঙ্গলী বলত
ওয়ার পিছে --কুলি।
এখন বাবুরা দয়া করে লেবার বলে
পরমোশন দিয়েছে!
এ জ্বালা ক্যামনে ভূলায় বল ত?
ভিতরটা জ্বলতে থাকে জ্বলতেই থাকে--আংরার মতন।
No comments:
Post a Comment