Slideshow


ফুটনোট

রাহুল সিনহা

যেসব কথা  লিখেও পোস্ট করা  হলো না,

সেগুলো পড়তে পড়তে মনে হলো,আজকাল

ঠাণ্ডাঘরে দিব্যি ঘুম হচ্ছে বলেই কি, শ্রেণীঘৃণাও সিডেটিভের মতো বাতিলের ঝুড়িতে চলে গেছে?


এখন অন্যরকম দিনকাল, তাই শত্রুকেও বন্ধু

বলে জড়িয়ে ধরি, দুর্দিনের বন্ধুদের দেখে 

মুখ ঘুরিয়ে চলে যাই আর পুরনো কাসুন্দি ঘাঁটা

একদম বারণ। কে জানে কেন খামোখা পেরেস্ত্রোইকার কথা মগজে ভিড় করে, বদলাতে

বদলাতে  রক্তের রঙও পাল্টে ফেলছি না তো?


এসব ফুটনোটে লিখে রাখি, যাতে

ইতিহাস কৈফিয়ত চাইলে বলা যায়, না

সব কিছু নির্বিবাদে মেনে নেওয়া হয়নি,

কারণ, প্রশ্ন করতেই শিখিয়েছেন মার্কস।

No comments:

Post a Comment