Slideshow
সম্পাদকীয়
এই শহরের বুকে শুধু বয়ে যায় মিছিল
ভাতের মিছিল আশ্রয়ের মিছিল শিক্ষার মিছিল ভালো থাকার মিছিল।
মিছিলে হাটতে হাটতে শরীরের মেদ ঝড়ে গেলেও যখন অধিকার টা ঠিক জোটে না। তখন কলমে চলে শব্দের মিছিল।
কবিদের অসংখ্য ধন্যবাদ এই শব্দের মিছিলে কলম ধরার জন্য।
প্রত্যেকের লেখায় সমৃদ্ধ হবে প্রতিবার মিছিলের মুখ এই আশায় রাখি।
সম্পাদকীয় কলম
সশব্দে কথা বলে মিছিলের মানুষ।
দীর্ঘকালের যাত্রা অবধারিত কোনো এক মিছিলের অপেক্ষায়,
দমকা হাওয়া শান্তনদীর বাঁক পথের নিরালায় কোনো এক নিদ্রামগ্ন দেহ হঠাৎ ওঠে দাড়ায় মিছিলে হাঁটার জন্য।
এ যেন জন্ম মানুষের পাওয়া সর্বশ্রেষ্ঠ অধিকার।
আঁধপেটা ক্লান্তিতে হারিয়ে যাওয়া দেহ বাকরুদ্ধ হয়ে যাওয়া ময়না ফিরে পেতে চায় তার অধিকার।
প্রতিনিয়ত জীবন সংগ্রামের অধ্যায়ে আমরা প্রত্যেকেই মিছিলের কোনো এক প্রান্তে ঠায় দাড়িয়ে থাকি!এ মিছিল চলছে,চলবে মানুষ কে মানুষের মর্যাদায় প্রতিষ্ঠার জন্য।
এই মিছিলের গতিকে প্রবাহমান করে তোলার জন্য
সবাই কে আন্তরিক শ্রদ্ধা ধন্যবাদ


