Slideshow


বিদ্রোহ


✏️ড:শৌভিক বাকচী

কালির আঁচড় যদি
ঘুম ভেঙে জেগে ওঠে 
লোরকার হাতে ওঠে
বন্দুক ।

রক্তের আঙিনায় 
হিসেব নিকেশ চলে
পতঙ্গ হয়ে যায় 
দিন-ভূক।

আকাশে আগুন রেখা
লাল হয়ে জ্বলে ওঠে
গলে যায় তাপ হয়ে
বারোমাস।

লোরকার বন্দুক
কালির আখর দিয়ে
লিখে যায় জ্বালাময়ী
ইতিহাস ।


No comments:

Post a Comment