Slideshow


জীবন


✏️দেবাশ্রিতা চৌধুরী

মাদের বারবার ফিরিয়ে দিলেও
আর কিছু যায় আসেনা
চাঁদ মালা ফুল ভেসে গেছে 
জোয়ারের জল আর স্রোতের মুখে,

নিশ্ছিদ্র একটা সুরক্ষিত সময় কী
দিতে পারো তোমরা!!
আজকাল
কলমের চাওয়া শুধু জীবন 

কবি সমর চক্রবর্তী বলেছেন
"জীবন বড়ো নেশা হে.."
 জীবন বড়োই নেশা...

No comments:

Post a Comment