Slideshow


গাজনচিহ্ন


 ✏️ অশোকানন্দ রায়বর্ধন

ক বদ্ধ গোলকের উপর দোদুল্যমান জীবন

দিগন্ত সোনালি হয়ে উঠলে জেগ যায় বুকভাঙা মানুষ

আকাশের ডিঙায় একাকী বক আর মেঘের যোনিচিহ্ন

কেউ কারো নির্জনতা খুঁজে পায়না ৷ খুঁজেই মরে ৷


অঝোরে বৃষ্টি হলে ইচ্ছেমতোন ভেজার বাসনা কেন

কেন শীতলতার ভেতরেও জেগে থাকে অসীম মাদকতা

এমন রুক্ষ দিনযাপন আর রাত পোহানোর পর

লাল কলজের ভেতর ফুটে ওঠে শিউলিশরৎ

ভাতের খোঁজে দিনলিপি পড়ে থাকে পরিত্যক্ত প্রান্তরে


মরমিয়া জলীয় বাতাস উড়ে এসে ছুঁয়ে যায়

বিহ্বল শরীর ৷ কোনোকালে তার দরজা বন্ধ হয়না ৷

মানুষের সহস্র বছরের ঠিকুজি হাওয়ায় ছড়িয়ে যায়

করুণ চাঁদের গায় লেখা হয় বিগত গাজনের নেশাসঙ্গীত ৷

No comments:

Post a Comment