✏️নিকিতা
জ্ঞান দিয়েছ হুষ দিয়েছ
তু্মি দিয়েছ মান...
শিখিয়েছ তুমি বাংলা, ইংরেজি
শিখিয়েছ বিজ্ঞান।।
তুমি শিখালে অমূল্য শিক্ষার বাণী
তবে তো মানুষ গড়ার কারিগর রূপে
তোমাকেই জানি।।
তোমারই শেখানো ভদ্র হয়ে
নম্র কথা বলি
গর্বিত হয়ে সবসময়
মাথা উঁচু করে চলি।।
এনে দেনা বয়সটা সেই
ছয় কিংবা সাত
হয়তো তবে ফিরে পেতাম
শিক্ষকের কোমল হাত।।
তোমার শিক্ষা অন্তরে করে লালন
তোমার আদেশ-উপদেশ..
সর্বদা করবো মোরা পালন।।
আপনারা দিয়েছেন ভালো শিক্ষা
তার থেকে হয়েছে অনেক শক্তি
আজকের এই মূল্যবান দিনে
আপনাদের কাছে আমার
অনেক ভালোবাসা ও ভক্তি।।

No comments:
Post a Comment