Slideshow


গলি

✏️ সুমনা রায়

  লিটাকে অন্ধকারে রেখেই আমি বেরিয়ে পড়েছিলাম 
এখন বাড়ি ফেরার গলি
 খুঁজে পাচ্ছি না আর 
 
এ-গলি ও-গলি  
কত কত গলির কাছে যাই۔۔ 
কোনোটাই আমার নয় 

এমন করতে করতে এখন 
আমার ভেতরে জেগে উঠছে হাজার হাজার অচেনা গলি 
হারিয়ে যাচ্ছি  আমি প্রতিদিন এইসব অজানা গলিতে ۔۔۔

No comments:

Post a Comment