Slideshow


কালো মেয়েদের নাকি সাজার কোনো অধিকার নেই

কালো মেয়েদের নাকি সাজার কোনো অধিকার নেই?

কারন সাজলে নাকি তাদের আরও বাজে লাগে

গায়ের রং সাদা হওয়া চাই!

নাহলে বন্ধু মহলে নাকি সম্মান থাকবেনা...

যারা এত বৃহৎ মুখ করে বলেন-"সবই আটা-ময়দার কামাল" 

তাদেরকে কিছু প্রশ্ন করার ছিলো...

শেষ কবে রাস্তায় একটা কালো মেয়ের হাত ধরে হেঁটেছো?

কখনো কোনো কালো মেয়েকে বলেছো

নীল সারিতেও তোমাকে পরীর মতো লাগে!

কখনো কোনো কালো মেয়েকে সত্যি মন থেকে ভালবেসেছ?

বিয়ের জন্য বাবা মাকে কেউ বলেছ

আমার জন্য একটা শ্যামবরণ প্রতিমা এনে দিও

যার রুপের আলো না থাক 

মনের আলো দিয়ে আমার জীবন আলোকিত করবে..বলেছো?

১০০ এর মধ্যে ৯৯.৯৯% এর উত্তর না হবে 

কারন কালো মেয়েদের নিয়ে কখনো কোনো কাব্য, মহাকাব্য রচিত হয়না।।

কালো মানেই অসুন্দর

এটা কি আমার ভুল?

তবে আমি নিজেকে নিখুঁত ভাবে সৃষ্টি করতাম।।

অথচ এই বোকা মানুষগুলো বুঝে না

সৌন্দর্যের সেত মরিচিকা।।

মনের দামে মন খুঁজি ভাই

হোক না শ্যাম কালো, 

মনটা যদি সুন্দর হয়।।

বাসবো তাকেই ভালো!! 

No comments:

Post a Comment