Slideshow


শত কোটি প্রণাম

🖍শিশির অধিকারী
সারাদিনের পরিশ্রমের পর
ক্লান্ত শরীর আমায় ঘুমের দেশে
নিয়ে যায় কবিগুরুর কবিতা
,
ভোরবেলায়
ঘুমের ঘোরে আমার চোখ খোলে 
কবির মিষ্টি গানের সুরে,

আগুনের পরশ্মনি ছোঁয়াও  প্রানে,,,
তারপর মাঠে ময়দানের
সবুজ গালিছায় ফুরফুরে বাতাসে 
চনমনে দিন ভর চলতে সাহায্য করে কবি।

সকালে ব্রেকফাস্টে র পর 
চেয়ারে বসিয়ে বসিয়ে 
কখনো কবিতা কখনো গান
কখনো হাঁটতে হাঁটতে
লেখার শব্দমালা সাজায় আমার মনে কবি।

বিকালে যখন তার হাঁটুতে মাথা রাখি 
সে গুনগুন করে গায় কবির গান 
একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি,,,,

আহা কি তৃপ্তি,
নারীর  স্পর্শে  পুরুষ প্রস্ফুটিত 
মানব জীবনের সার্থক ।

নারী ও পুরুষ এক  অবিনশ্বর
চিরন্তন চির নুতনের ডাক 
অমর সৃষ্টি সৃষ্টকের।

 কবির গান কবিতা জাগিয়েছে
প্রেম ভালবাসা হীন জীবন যেন বৃথা।
মনে হয়,

আমি যেন কাব‍্য এক ব‍্যর্থ কবি
এক প্রেমিক এক অপ্ রাজিত সৈনিক।

কবির কালজয়ী সৃষ্টি  যদি না করতাম  স্পর্শ 
তাহলে জীবন হতো ব‍্যার্থ

আমার সর্বত্র ই কবির ছুঁয়া
কবির স্পর্শে আমি উজ্জিবিত আমি প্রস্ফুটিত 
এই জীবনেরে রঙ মঞ্চে
তাই আমি চলি কবির সৃষ্টি র চক্রবুহে

প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যাহ
যেন নতুন করে পাওয়া 
মনে হয় নব জন্ম হয় আমার
আবার নতুন করে পথ চলা।

হে যোগ পুরুষ হে কালজয়ী স্রস্টা
হে কবি হে বিস্বকবি 
আমি নত
আজীবন তোমারি চরন তলে।।

No comments:

Post a Comment