তোমার কষ্ট কেউ বোঝে না
তাই কেঁদে ভাসাচ্ছো বুক,
ভাবছো তুমিই শুধু কষ্টে আছো,
আর আমার সঙ্গী এখন সুখ!
তা তুমিও কি একবারটির জন্য
নিয়েছিলে খোঁজ?
যখন তোমার কথা ভেবে আমি
বালিশ ভেজাতাম রোজ।
সময় থাকতে মূল্য দাওনি
করেছিলে অবহেলা,
নিজেকে মানিয়ে যেই সরে এলাম,
এখন বলছো, মন নিয়ে করেছি খেলা!
যখন আমি তোমার জন্য পাগল ছিলাম,
তখন তো করেছিলে অপমান!
আজ যেই নীরবে বিদায় নিলাম,
হয়ে গেলাম স্বার্থপর আর বেইমান?
দিনের পর দিন আমায় অপমান করে
তুমি তো ছিলে বেশ!
নিজের সম্মান রক্ষার্থে যেই সরে এলাম,
এখন আমি ক্যারেক্টারল্যাস?
বন্ধুদের সাথে আড্ডায় বসে
দিচ্ছো আমায় দোষ,
আমি তো অযোগ্যই ছিলাম
তাহলে আমায় হারিয়ে
আজও কেন করছো আফসোস?

No comments:
Post a Comment