Slideshow


শরৎ এবার অসৎ

🖍 উজ্জ্বল ভট্টাচার্য

বার শরৎ-এর শিহরণ জাগার জো নেই!

এবারের শরৎ অসৎ, নিরাপত্তাহীন!

বিশের বিষে স্নান সেরে

কাশ কাতরাচ্ছে হাতছানি দিতে গিয়ে!

বাঙালির ঢাকে কাঠি নাড়ার হাত

আতঙ্কে কাঁপছে,

এ যেন বাঙালীর ঐতিহাসিক শোক!

এবারের শরৎ অন্যরকম 

বলা যায় অনিচ্ছুক ধরনের!

বাঙালি অপেক্ষা ভুলেছে

ভুলেছে আগমনীর টান!

এর চেয়ে কষ্টের আর কি হওয়া চাই গান!

প্রস্তুতির সেই উন্মাদনা যেন

মাটি ফেটে তলিয়ে গেছে

করোনার শাসনে!

আর সে হাসছে অট্টহাসি

যেমনটা অশুরের শেষ হাসি ছিল।

No comments:

Post a Comment