কিছু লাগে না ভালো
রাইফেলের ম্যাগজিনে ঘুমন্ত এক কার্তুজ।
অপেক্ষায় আছে নির্দিষ্ট লক্ষ্যে ছুটে যাবে কখন!
কর্ণফুলি গাঙ পেরোলেই যে চর
মরুভূমির মতো শুকনো হাওয়া মেখে টাইপরাইটার
আঙুলের ছোঁয়ায় বনে বেনু বাজায়।
যত কথা জমেছে- বন্দুকের নলা জানে, জানে কি নদী?
উজানের হাওয়ায় যদি নৌকা চলে...
মনও কি ছুটে চলে? স্রোতের বিপরীত কাল-নিরুদ্দেশে!
খটাখট শব্দে লিখে যাই বিরহ, যাতনার বিষাদ।
অবচেতন মনে অঙ্গুলি হেলনে যে দিন পার করি
ঘুণাক্ষরেও কি টের পায় সত্ত্বা! ভিতর ভিতরেই রক্তের ক্ষরণ
জারিত হতে হতে নিজেকেই খুঁজছি...
সচেতন বোধের নিগারে ছুঁড়ে দিই, অলিক বুলেট।
মৃত সৈনিকের___
ট্রিগারে চেপে বসে- কিছুটা রক্তের সাধ নেয়াই যায়, প্রান্ত মহাজন!
#কাপালিক_দুহিতা

No comments:
Post a Comment