যে বনেতে সিংহ মশাই কেশর নাড়ে রাগে,
সে বনেতেই হরিণরা সব ছুটে বেড়াই দলে দলে।
সে বনেতেই মহিষরাও প্রমান করেছে একতাতে শক্তি নেহাত কম নহে!
যে বনেতে চিতাবাঘ রক্ত শোষে নিলগাইয়ের!
সে বনেতেই বানর মশাই কান মলে দেয় ঐ বাঘের।
নেকড়ের পাল শিকার ধরে দল বেঁধে,
হায়না তখন বুদ্ধি করে পরের শিকার চুরি করে!
হিংস্র নেকড়েই বিবর্তনে গৃহপালিত কুকুর হয়েছে,
আবার বাঘের দল একা থেকে
রাজার পদটা হারিয়ে।
শুধু শক্তি থাকলে হয় না রাজা।
শুধু শক্তি থাকলে হয় না রাজা
সিংহ মোদের শিখিয়েছে।

No comments:
Post a Comment