Slideshow


রক্ত ছিল আলতা নয়

✏️ সুব্রত সূত্রধর 
ই পোকার মতো মেয়েটি আকাশ ছুঁতে নিরলসভাবে সেদিন উড়েছিল শূণ্যে ।
কতো স্বপ্ন, কতো আশা ছিল তার ।
আকাশ ছুঁয়ে শান্তি আনবে জীবন যাপনে ।
মনে ছিল ভয়, তবুও সে পথ পাড়ি দিয়েছিল ।
নতুন অধ্যায়, নতুন পাতার গন্ধ নেওয়ার স্বাদ-
আরও কতশত লুকিয়ে থাকা ইচ্ছে গুলো দিয়ে
ঘর বাঁধার আশা ছিল তার ।
হঠাৎ প্রকৃতির আমূল পরিবর্তন !
উঁই পোকার স্বপ্ন ধূলিসাৎ করে দিয়ে
গ্রাস করে নিল কিছু শূণ্যে ভাসমান রাক্ষুসে।
স্বপ্ন দেখা এখনো বাকি মেয়েটির , জীবনের সমাপ্ত ।
প্রশ্ন ,
এতো এতো খাবার থাকতে রক্তমাংসের
কেন এতো প্রয়োজন ছিল তাদের ?
আবারো ভয়ের হলো জয় , রক্তমাংসের ক্ষয় ।
সুখের জীবন যদি তারেই কয় 
দুঃখী মায়ের কী অবস্থা হয় ?

No comments:

Post a Comment