Slideshow


অগস্ত‍্য যাত্রা

✏️মন্দিরা লস্কর
রেকটু এগুতেই শূন‍্যতা কেটে যায় পথের,
পায়ে পায়ে বিছানো খই।

যতদূর দেখা যায় মালিকানাহীন জমি আর জমি,
ভোগদখলে  পুরোনো বাড়ি।

ঠকঠক দিনরাত মেরামত,
খুব মিহি করে ভাঙছে  অহংকার,
অবসাদ খসে পড়ার আগেই তুলে নিচ্ছে অন‍্য কোথাও।

খুব দ্রুত পায়ে বেশ কয়েকটা মাইল ফলক পেরিয়ে এলাম,
শতাব্দী লেখা ছিল হয়তো তাতে।

 কেউ আমাকে চেনে না,
পাপ বোধে নির্বোধ মুখে অপরিচিত সবাই,
আগাছার মত উপড়ে ফেলছে ভয়।

এখানে ভয় নেই
মৃত‍্যুর শিশুরা এখানে নির্ভয়ে খেলা করে,
নম্বর ধরে ডাকে।
                  ***************
                           

No comments:

Post a Comment