✏️অসীম দেববর্মা
তুমি আসবে বলে ছিলে
কোনো এক উদাস বিকেলে,
এলে না বলে গোধূলির একটু আগে
তুমি আসাতে আমার প্রেমহীন মনে প্রেম জাগে।
মৃদু বাতাস
বয় চারপাশ!
বাতাসে তোড়ে তোমার চুলে আমার মুখটি ঢাকে,
চেয়ে দেখো আকাশের বুকে
তাম্র মেঘেরা তোমার ছবি আঁকে।
পড়ন্ত সূর্যের আলোতে আমার ভালোবাসার পাখি,
তোমার হ্নদয়ের উঠোনে ডাকে।
আগুনসম তপনের তাপ ধুয়ে দিলে
তোমার মন যমুনার
ঢেউয়ে মুহুর্তে আপন করে নিলে।

No comments:
Post a Comment