Slideshow


আয়োজন শেষে

✏️রূপন মজুমদার 

কটা মিছিলের আয়োজনে নিমগ্ন হবো

সোনালী অসুখটা চুল্লিমুখর হলে,

শত সহশ্র গুঞ্জরিত অবয়ব

অগনিত গণ মানবের ভীড় ঠেলে 

দাঁড়াবো,দিগন্ত সাঁঝে নয়তো ভোরের কোলাহলে।

স্তূপাকৃত যত যন্ত্রনার মিহিমন্ত্র

ঝেড়ে দেবো তোমাদের লাল সবুজ রাজপথের ডাস্টবিনে 

ওই অনল দগ্ধ ধূষর পাহাড়ের বুক চিড়ে

উড়ে আসা একমুঠো মিহি ছাই 

দৃপ্ত মিছিলের পদ সঞ্চালনে,

সমাপিত হবে অনুর্বর মৃত্তিকার বুকে,

সেই ভস্ম ছাইয়ে গঁজে উঠা সবুজ অঙ্কুর

উপড়ানো শেখরে, ব্যালকনির বাগিচায়,রোপন করবো,

নির্জনগামী হওয়ার আগে.....

No comments:

Post a Comment