ডোল বড় বীর
তার ভেতর লুকানো আছে মন্বন্তরের মিছিল।
ভালোবাসা ঘৃণা জাতফাত কুলিন সমাজ রাজনীতি
ডোলের পোয়াতি পেটে হাত বুলিয়ে কৃষকের তৃপ্তি।
ডোল কব্জা করে রাজনেতার কেলেঙ্কারি
সরব স্রোতা নিরব দর্শক মৌন মুখ
সব ডোল।
ডোল তোমার ভারীপেটে অসংখ্য চুমু।
ডোল মেঘনাদ বনলতা
ডোল সান্তনা বিশ্বাস বন্ধন স্বাধীনতা/ডোলের বাইরে যুদ্ধ যুদ্ধ
ভেতরে নীরব নিঃস্তব্দ।
রাস্তার পোকামাকড় আর নষ্ট মুখ বাঁচিয়ে/শরীরের রে দিয়ে
ডোল খাড়া করে রাখ
ডোল ফাঁকা হলে
সমস্ত শরীর কেঁপে উঠে
লকলকে জিহ্বায় বিষ উঠে।
ডোলের অভাবে ডোলের স্বভাবে
কেউ উপরে নীচে কেউ নর্দমায়।
আর নয় হাহাকার
এটাই চুড়ান্ত সময় ডোল বেটে নেওয়ার
চলো ডোল রক্ষা করি
রক্ত দিয়ে শপথ করি।

No comments:
Post a Comment