Slideshow


আমার স্বাধীনতা কাঁদে


✏️সজ্ঞীব দে

মরা খন্ড বিখন্ড মানচিত্র পেয়েছি 
পেয়েছি দুনিয়ার সবচেয়ে সুন্দর পতাকা! 
প্রতিদিন ঘুম থেকে উঠে পতাকা ফ্যকাসে হতে দেখি আর দেখি ইঁদুরে কাটা মানচিত্র! 
কাশ্মির লাদাক মুহুরীর রক্তে 
 রঞ্জিত পতাকা আরো রঞ্জিত হতে দেখি! 
 শত শত মাইল হাঁটা শ্রমিকের পায়ের ফোসকা 
ফুটে উঠে সাদা অংশে! 
সবুজ অংশে জ্বলে ওঠে দাবানল! 
ধর্মের কোন জাত হয়না, জাতের কোন ধর্ম হয়না! 
এইকথা জানার পরেও ----
গেরুয়ায় ভেসে যেতে দেখি ধর্মের বন্যায় 
জ্ঞান বুদ্ধি বিবেক!
একদম উপরে যে গেরুয়া ---
সাহস ত্যাগ ও স্বার্থহীনতার প্রতীক! 
মাঝের শুভ্রতা পবিত্রতার বার্তা 
নীচের সবুজ সৌভাগ্য ও সমৃদ্ধির মঙ্গল উচ্চারণ 
আজ এতগুলো গ্রীষ্ম শেষে --
বঞ্চনায় শোষণে অত্যাচারে, দুর্নীতির 
চোরাবালিতে বড় ফ্যাকাসে লাগছে স্বাধীনতার  সব রঙ ---

 আমার স্বাধীনতা কাঁদে! দুমড়ে মুচড়ে কাঁদে 
যখন দেখে 
ত্রিরঙা পতাকা হাতে যে শিশুটি ভিক্ষা করে দ্বারে দ্বারে! 
একমুঠু ভাতের অভাবে যে মা তার সন্তানকে 
আবর্জনায় ফেলে মারে! 
সন্তানের লাশ কাঁধে শ্মশানযাত্রী যে বাবা 
  নির্বাক হেঁটে যায়! 
সর্বশান্ত হয়ে যে কৃষক গলায় দড়ি দিয়ে মরে। 
হাসপাতালে চিকিৎসার অভাবে যে মা রাস্তায় তার  সন্তান প্রসব করে! 
প্রকাশ্যে রাস্তায় কিছু অন্ধ বধিরসহ পুলিশের 
সামনে কোন নিস্পাপ শিল্পী রক্তাক্ত হয়! 
সত্য তুলে ধরার অপরাধে ছুরিকাহত সাংবাদিক, সংলাপ সুকান্তরা ---
 যখন বাঁচার তাগিদে ছটফট করে! 

কাঁদে আমার স্বাধীনতা কাঁদে ----
যখন দেখে 
ধর্মের স্লোগান দিয়ে হাজার বছরের ঐতিহ্যকে 
ভেঙে ধূলিসাৎ করে ---
অসহায় নিঃস্ব শ্রমিকের শ্রম চুষে 
কিছু লম্পট টাকার পাহাড় গড়ে! 

এই সব দেখে 
আমার স্বাধীনতা তার পতাকা দিয়ে লজ্জায় মুখ ঢাকে। 
আমার স্বাধীনতা, স্বাধীনতার ভিতর আরেক স্বাধীনতার স্বপ্ন দেখে! 
কাঁদে আমার স্বাধীনতা কাঁদে! 
 স্বাধীনতার ভেতর আরেক স্বাধীনতার জন্য কাঁদে...... 
সব পরিচয় মুছে এখনও যাঁরা বলে মেরা ভারত মহান দেশপ্রেম অন্তরে গেঁথে 
চলো সব ভুলে একসাথে 
পাহাড়ি বাঙ্গালী হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান শিখ! 
ধর্ম নয়! চলো দাঁড়াই মানবতার পাশে,,,

No comments:

Post a Comment