✍🏻মাম্পী সরকার
তোমার শহর রঙিন ভীষণ,
আমার শহর কালো।
তোমায় ভালোবাসতে গিয়ে
আমিই আগোছালো।।
স্বত্বাটা আজ হারিয়ে গেছে
তোমার অন্তরালে।
গানগুলো সব বেমানান,
বিনা সুর-তালে।
সব রং বিলীন যে আজ, বিবর্নতায় সাজি।
নিজের মাঝে নিজেকে আজ
হন্যে হয়ে খুঁজি।
জীবন আমার পথ হারালো
স্বপ্ন হলো মিছে।
আলো ভেবে ছুটেছি কেবল
আলেয়ার পিছে।।
ভোলাও এবার অন্য পথিক...
ভ্রমের মরিচীকা।
তোমার আমার স্মৃতিগাছায়
টেনেছি যবনিকা।।
No comments:
Post a Comment