Slideshow


শিশির

✍️লিটন শব্দকর

কেউ দেখুক আর নাই দেখুক,
শিশির ঝরে পড়ুক সারারাত ধরে।
সকালের ঘাসে রৌদ্র জমুক,
আর গতরাতের সব ফোটা শিশিরে।
তোমাকে মুখরতা দিয়ে যায় শিশির
সারাটিদিনের জন্য,
আমি তার কাছে চেয়েছি প্রতিদিন
ভীড়ের ভেতর অরণ্য।

No comments:

Post a Comment