✍️গোপাল দে
মনে জমা ব্যথার পাহাড়
কত অব্যক্ত যন্ত্রনা।
কি করে হয় কবিতার ভাষা
কিছুই তো বুঝি না।।
স্বার্থপাগল দুনিয়াতে
স্বার্থই জয়ী হয়।
কাব্যভাষা আধমরা আজ
হচ্ছে বড় ক্ষয়।।
প্রতিবাদের অসীতে আজ
জমেছে খুব ময়লা।
লক্ষ কোটি প্রশ্ন শুধু
মন গহীনে দেয় দোলা।।
একতার ঐ মিথ্যে বাণী
শুধু যে এক পাশাখেলা।
আঁখের গোছা নিজে গোছায়
নীরব শুধু তোমার বেলা।।
তোমার রাজ্যে দুর্গা তুমি
পরের আশা এবার ছাড়ো।
ধুলোমাখা ত্রিশূলখানা
আবার উচ্চে তুলে ধরো।।
মৃত্যু নিশ্চিত,তবু তুমি
নিজের লড়াই নিজে লড়ো।
দাসত্বের ঐ জীবন ছেড়ে
মৃত্যু শ্রেয় মনে করো।।
No comments:
Post a Comment