Slideshow


অপূর্ণ স্বপ্ন

✍️তাপস দত্ত

তুমি কি সত্যিই বদলে গেছো  ,

পোড়ানো সৈকতে আর পানশি ভিড়াও না। 

জানি না কি হয়েছে বা কি চাইছো ?

স্বপ্ন দেখা যদি অপরাধ হয়,

আমি তো অপরাধী।

বলতে পারছি না কি চলছে তোমার মনে ,

আসমুদ্র হিমাচলে উদ্বেলিত হচ্ছে তোমার সনে।

মনের খেয়ালে চাইছো শেষ করতে ,

পারবে কি দেখা স্বপ্ন গুলি ভুলতে ?

সংগোপনে কি হারিয়ে যাচ্ছি ,

এটাই কি ছিলো আমাদের প্রাপ্তি ?

ভুল ভ্রান্তির অসম পথ পেরিয়ে

প্রাপ্তির ঘর আজি শূন‍্য।

কোথাও কি ভুল ছিলো যা হয়নি পরিপূর্ণ ।

মানষিক অবসাদে হারিয়ে যেতে চাই এই নীল দিগন্তে,

মুক্তি পেতে চাই ....

চলে যেতে চাই যন্ত্রনার অবসরে ।

আজ যদি ফিরে দেখি পেছন পানে ...

কি ছিলো ,কি পেয়েছি , খুঁজে চলেছি অভিমানে।

হৃদয়ের হলোফ্রেমে বাঁধা ছিলো কত স্বপ্ন ,

দুঃখ একটাই পরিণতি পায়নি ।

অবহেলায় আজ হারিয়ে যেতে বসেছে,

কোথাও কি পারবে 

তোমার গহিন মনের অন্তরালে উপবিষ্ট করতে ?

1 comment: