Slideshow


মোবাইল ফোন

✍️পূনম দাস

মি আছি সবার ঘরে প্রতি হাতে হাতে। 

সবাই এখন সময় কাঁটায় আমায় নিয়ে সাথে।।

আধুনিকের সাথে হাত মিলিয়ে আমি একজন।

মোবাইল নামটি মোর সবার প্রয়োজন।।

আমায় নিয়ে সবাই থাকে খুব ব্যাস্ত।

বাস্তবতা হারিয়েছে তার অস্তিত্ব।। 

দুনিয়া এখন হাতের মুঠোয় চালু রাখলে ইন্টারনেট।।

ডাকবাক্সে চিঠি পাঠানো সেই দিন এখন শেষ৷

আমার জন্য রয়েছে সকলের অগাধ আসক্তি। 

দিনদিন কমে যাচ্ছে গুরুজনদের প্রতি ভক্তি।।

একের মধ্যেই রয়েছে ফেসবুক,হোয়াটসঅ্যাপের নতুন পরিচয় ঘর।

বিকেল বেলা খেলার ছলে যাওয়া হয়না মাঠে।।

মোবাইল গেমটি যেদিন আসলো বাচ্চাদের হাতে।

ঘরের কাজে মন বসে না মোবাইলেই টান।

 কাছের মানুষ ব্যাতিত দূরের মানুষ  হল আপন প্রান।।

বাড়ছে রোগ,বাড়ছে শোক,আরো কত ক্ষতি। 

জানিনা কি হবে ভবিষ্যত প্রজন্মের গতি।।

No comments:

Post a Comment