Slideshow


পৃথিবীজাতিকা

✍️সুস্মিতা মহাজন 

নিখাঁদ সাদামাটা ইচ্ছে আমার,

আগামী দিনে কি হবে জানা নেই কারোর।

হয়তো থাকবো না কোথাও,

হয়তো কারোর লালসার শিকার হবো।

ভয় বেড়ে চলে দিনে দিনে কেমন!


অবুঝ বয়সে মনে হতো-

বারবার ফিরবো এই পৃথিবীতে;

ফিরবো পৃথিবীজাতিকা হয়ে।

কিন্তু আমার আর ফেরা হবে না,

ওই বিশ্রী হাসি শুনতে পাওয়ার ভয়ে।


কোনো একস্থানে ঘৃণ্য লালসার চোখে আমি,

আবার আমায় ছিঁড়ে খাবে-

সাহসিকতা আর জোরের দোহাই দিয়ে। 

লাসলার তৃপ্তি মিটে গেলে

পুড়িয়ে ছাই করে দেবে কোথাও দূরে,

আমি মিশে যাবো আধপোড়া মাটির সাথে।


আর অন্যদিকে কিছুদিন ঝড় উঠবে,

সোস্যাল মিডিয়া আর মোমবাতি মিছিলে। 

কিছুদিন পর সব ভুলে যাবে সবে,

এরপর আবার আমার মতোই স্বপ্ন দেখা -

কোনো এক পৃথিবীজাতিকা পুড়বে আগুনে। 

আমি আর ফিরবো না পৃথিবীজাতিকা হয়ে!

No comments:

Post a Comment