Slideshow


বিষাদ

✍️ তাসফীর ইসলাম (ইমরান)

কিছুই রাখিনি

প্রশ্নবোধক চিহ্ন? 

বিরামচিহ্ন! 

মানিব্যাগের কোনায় ছোট্ট চিরকুটটা-

কিছুই রাখিনি তার...

শুধু রেখেছি একটুখানি বিষাদ!

যে বিষাদের যন্ত্রণা বিষের থেকে জ্বালাময়ী।

শুধু খুঁজেছি পাথর,

গাছের ছায়ায় শীতের বিষাদ মোড়া,

কিন্তু, বোঝোনি কখনও?

কবে ঝরে গেছে শেষ পর্যন্তরা।

No comments:

Post a Comment