Slideshow


মধ্যযুগে প্রত্যাবর্তন

✍️কুশল ভৌমিক 

( আমার দাদা কবি সৌমিত বসুকে)

কাশজুড়ে কালো মেঘের বখাটেপনা 

মেহগনি পাতার ফাঁকে কেঁপে ওঠে চাঁদ 

সমুদ্রের দীর্ঘশ্বাসে 

ভেসে যায় নদীদের বাক স্বাধীনতা 

আর দূরে জেগে ওঠা বালুচরে 

বিগতজন্মের কিছু অলস কঙ্কাল

বাজায় ডুগডুগি অবিরাম মুক্তচিন্তার 

সময় এখন জলোচ্ছ্বাসের ভাঙনের 

সৌমিত দা,তোমার মায়াবৌ কতটুকু শান্তি দেবে? 

মায়ার শরীর থেকে শিশিরের জল

ওই দেখ,আগুনের ফুলকি হয়ে দুলছে হাওয়ায়। 

জীবন থেকে যাপন আলাদা করে 

আমরাও চলে যাই পৌরাণিক আদিম গুহায়

কী হবে ভালোবেসে এইসব আরোপিত আলো 

সুনন্দায় ডুব দিয়ে সৌমিত্রও জেনে গেছে কাল-


' পৃথিবীতে এত আলো অথচ মানুষ কিছুই দেখে না'।

No comments:

Post a Comment