Slideshow


আকাশের অভিমান

 ✍️ আমিনুল ইসলাম

জ সকাল টা একটু অন্যরকম,

চারিদিকে নীরব, ঘন কুয়াশার আবরণ।

ভাবছি হয়তো আকাশের মন ভালো নেই,

হয়তো আকাশের বুকে চলছে বিষাদের সুর।

মেঘের দল যেন আকাশ টাকে করছে অপমান।

তাই যেন আকাশ টা আজ করে আছে অভিমান।

সূর্য্য মামা যেন উঁকি দিচ্ছে,

চারিদিকে যেন আলো ছড়াচ্ছে।

তবু যেন আকাশ আজ কেঁদেই চলছে,

অভিমানে যেন বৃষ্টি হয়ে মাটিতে নামছে।

কিছুতেই যেন এই অপমান মেনে নিতে পারছে না আকাশ।

তাই আকাশ আজ ভেঙে পড়লো কান্নায়,

আমি নীরব হয়ে যেন আজ আকাশ টাকে ভাবি,

আর হৃদয়ের মণিকোঠায় যেন তারই ছবি আঁকি।

No comments:

Post a Comment