Slideshow


অ্যান্টিক্লক

✍️সঙ্ঘমিত্রা  নিয়োগী 

ভোরের আলো হীরের মতো চকচকে হলেও

প্রতিটি আঁধারে যমদূত সাইরেন বাজায় মায়াবী সংসারে

অভুক্তের সাম্রাজ‍্যে সান্ত্বনার ডালি টইটম্বুর

টর্নেডো বেগে এক একটি ঘর উত্তাল সাগরে মেশে ,

হতাশার আঁচড় গুমরে কাঁদে শহরের চিবুক জড়িয়ে;

ইচ্ছের রথ অবগুন্ঠন করে অমানিশার নিঃশ্বাসের রন্ধ্রে।

একবুক অব‍্যক্ত প্রত‍্যাশা নিথর দেহ নিয়ে হাঁটতে থাকে চাঁদনী অরণ্যে,

আলোর রোশনায় উদরপূর্তী করে জীবন-সন্ধির গ‍্যালারীতে

বিজয়ী ,

নিশ্চিহ্ন হয়ে যাওয়া দিনের শিখা

মিটমিট করে জ্বলতে থাকে।

দগ্ধতায় কোমল অশ্রু সিক্ত হয়ে

বিষাদ ফেরি করে,

জীবনের বিশীর্ণতা  এভাবেই অ্যান্টিক্লক ঘোরে!!

1 comment: