Slideshow


মোহিনী হৈমন্তী

✍️মিঠু মল্লিক বৈদ‍্য

মাটিতে কাশের দোলা,গাছে গাছে গন্ধরাজ

শিউলি ,কাঞ্চন;ছাতিম;বকফুল ;হিমঝুরির কেলি,

দোলন চাঁপার সুবাস,কুয়াশার আলতু পরশ;

জানান দিল হেমন্তের আগমন।


সোনালি রোদ্দুর,হৈমনের দোল

হলুদে ভরপুর,আমন-আউশের মাঠ,

সুখের দোলন কৃষাণীর নয়নে ;উঠবে ধান গোলায়,

নবান্নের হাতছানিতে মন যে মাতোয়ারা।


প্রভাতে হিমেল হাওয়া,বিহগের কূজন

শিশির ভেজা ধানের ডগায়  রোদের কনক হাসি,

হীরক খচিত কীরিটে সজ্জিত তুমি,

মায়াবী রূপে বিমুগ্ধ ধরনী।

সুনীল আকাশে নীলিমার মান্দাস

সৌন্দর্য‍্যের মোহনীয়তায় তুমি মোহিনী হৈমন্তী।

No comments:

Post a Comment