Slideshow


দু'মুঠো ভাত

✍️পঞ্চদীপ দেবনাথ

ক্ষিধের জ্বালা পারিনে সইতে

দাও  আমায় দু'মুঠো  ভাত,

রেল স্টেশনে  ভিক্ষে করি

আমি দিন রাত।

তোমরা তো বড় মানুষ

আছে গাড়ি - বাড়ি,

মোদের তো নেই ধন সম্পদ

আছে নিয়মজারী।

গাছ তলায় থাকি মোরা

থাকি রাস্তার মোড়ে,

বিধাতা ও মেঘ সেজে 

তাড়িয়ে দেয় দূরে।

শিক্ষা-দীক্ষা পাইনি মোরা

পাইনি ভালোবাসা,

দু'মুঠো ভাতের জন্যে

এই দুনিয়ায় আসা।

No comments:

Post a Comment