✍️রাজীব পাল
হলোনা সময়, দিলেনা আলো,
শুধুই গভীর আঁধার।
ঊষ্ণ নয়ন, তৃষ্ণার্ত মন,
মেললো আঁখি আবার।
ভয় হৃদেতে, এ গভীর রাতে,
নেহারি ভৈরব সাজ।
নিশ্চল এ দেহ, ধরছে কেহ,
মহাকাল করছে রাজ।
দিতেছে টান, মিটাতে প্রাণ,
রুদ্ধ প্রাণ বায়ু।
উৎকণ্ঠা মোরে, রেখেছে ঘিরে,
এইবুঝি শেষ আয়ু।
কতশত প্রাণ, নিদ্রার মান,
রেখেছে যতন করে।
চির নিদ্রায়, নিয়েছে ঠাঁই,
উঠেনি আজ ভোরে।
আমার আঁখি, দিয়েছে ফাঁকি,
আবারও একটি রাতে।
ঘুচাইছে কালো, ফিরাইছে আলো,
আরেক নতুন প্রাতে।
শুক্রিয়া মোর, নিও আজ ভোর,
এই নিবেদন রাখি -
দিও; এমন শক্তি, এমন মুক্তি,
যেন কিছুই না রয় বাকি।
No comments:
Post a Comment