✍️শিবাশীষ মিত্র
মনের বাঘে ধরলো যে'ই বনের বাঘটাকে,
বনের রাজা মুখ লুকালো মনের বাঘের ডাকে।।
তীব্র তেজে হেঁকে গর্জে ডরায় বনের বাঘে।
বনের রাজার কাটেনা শীত মাঘের পরও মাঘে।।
মুখ লুকিয়ে মন গুহায় ভয়ে সে যে ত্রস্ত।
স্পর্ধা সাহস সব গুটিয়ে মন বিকারে গ্রস্থ।।
বদ্ধ হয়ে মন পিঞ্জিরার চুপিসারে কাঁদে ।
বোঝাবে কে বনের রাজায় পরলো সে মনফাঁদে।।
মনবিকার সে ভীষণ ব্যামো, ধরছে যারে জানে ।
মৃত্যুরাজার ডাক বুঝি আজ ভাসছে রাজার কানে।।
তীব্র তেজে গর্জে না সে, ভয়ে জড়োসড়ো।
মনপোকাতে কুঁড়ে কুঁড়ে রাজা হয়েছে বুড়ো ।।
মনমোহিনীর নাচ দেখেনা, মনকোষ আজ শুন্য ।
মন বাগিচায় ভীষণ খরা, ফুল পাতারাও জীর্ণ।।
রাত বিরাতে মনমধু আর পান করেনা মন ভ্রমরা।
মনমত সে বাঁচতে না'রে মনক্ষতে আজ ভরা ।।
মন বেমারি রাজকীয় পায়নি কেউ এমন ।
গ্রস্থ রাজার মস্ত গুহায় ইঁদুরের গর্জন ।।
তর্জন গর্জন করে বর্জন রাজা কাঁদে চিঁ ,চিঁ।
ন্যাংটি ইঁদুর গর্জে বলে, 'বনের রাজা আমিই'।।
অনবদ্য লেখা
ReplyDelete