✍️ উজ্জ্বল ভট্টাচার্য্য
নারী তোর সতীত্বের চিতা
জ্বালিয়ে ফেল,
অসতী হয়েই বাঁচ,
মুন্ডমালা পড়রে এবার
রক্তমুখে নাচ।
মুখ লুকিয়ে থাকবি কেন?
বল তোর কিসের দায়?
হায়নাগুলোর বুক চিঁড়ে দে
কালির হাতের খর্গটায়।
এই সমাজ তোকে দিয়েছে কি আর?
চিরে ভেজানো আশ্বাস বাদে,
তোর বিচার ঝুলে থাকতে দেখি
দু'দিনের লোকদেখানো হোর্ডিংয়ে।
এই ভাবে আর চলবে কত?
মোবাইল স্ক্রিনে সহানুভূতি!
তোর কেউ নেই তুই একলা অনাথ,
নিজের স্বার্থে হঅ 'অসতী'।
No comments:
Post a Comment